আমি সূর্য্যমুখি
- সিবগাতুর রহমান

তুমি আমার সূর্য্য ওগো আমি সূর্য্যমুখি
প্রাণ ভরেনা নয়ন মেলে যতই তোমারে দেখি
তুমি আমার সূর্য্য ওগো আমি সূর্য্যমুখি

তোমার কিরণ আমার প্রাণে
জাগরণের শক্তি আনে
তাইতো সদাই তোমার পানে
নয়ন পাতিয়া রাখি
তুমি আমার সূর্য্য ওগো আমি সূর্য্যমুখি

হেরিয়া তোমার রূপ মনোহর
সাজাই নিজেরে ওগো সুন্দর
দিবানিশি তাই তোমারে হেরিতে
জেগে থাকে দুটি আঁখি
তুমি আমার সূর্য্য ওগো আমি সূর্য্যমুখি

তুমি আমার সূর্য্য ওগো আমি সূর্য্যমুখি
প্রাণ ভরেনা নয়ন মেলে যতই তোমারে দেখি
তুমি আমার সূর্য্য ওগো আমি সূর্য্যমুখি
*****

রচনাকাল: ১৬ ফেব্রুয়ারি ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-০৩-২০২০ ২২:৫৫ মিঃ

পড়ে অভিভূত হলাম। শুভ কামনা আপনার জন্য।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026